১০০% ডাটা প্রাইভেসি ও এনক্রিপশন

গোপনীয়তা নীতি

সর্বশেষ আপডেট: নভেম্বর ২০২৬ | ZenPharma ERP

আমাদের অঙ্গীকার: আপনার ডাটা শতভাগ নিরাপদ ও গোপন

ফার্মেসী ব্যবসায়ীদের কাছে তাদের প্রতিদিনের সেলস, কেনা রেট, মোট লাভ এবং নিয়মিত কাস্টমারদের তালিকা অত্যন্ত স্পর্শকাতর সম্পদ। ZenPharma ফার্মেসী মালিকদের ডাটা প্রাইভেসি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

১. আমরা কী কী তথ্য সংগ্রহ করি?

  • অ্যাকাউন্ট তথ্য: ফার্মেসীর নাম, মালিকের নাম, মোবাইল নম্বর ও ঠিকানা।
  • ইনভেন্টরি ও সেলস ডাটা: ওষুধের পরিমাণ, বিক্রয় মেমো ও ক্যাশ রেজিস্টার রেকর্ড।
  • টালি খাতা রেকর্ড: বাকিতে ওষুধ নেওয়া কাস্টমারদের নাম, ফোন ও বকেয়া।

২. ডাটা নিরাপত্তা ও ক্লাউড ব্যাকআপ

SSL / TLS 256-Bit

ব্রাউজার থেকে ক্লাউড সার্ভারে সকল তথ্য এনক্রিপ্টেড থাকে।

দৈনিক অটো ব্যাকআপ

প্রতি রাতে সম্পূর্ণ ডাটাবেজের এনক্রিপ্টেড ব্যাকআপ নেওয়া হয়।

৩. কোনো থার্ড পার্টির সাথে ডাটা শেয়ার না করার গ্যারান্টি

ZenPharma কোনো বিজ্ঞাপনদাতা বা ওষুধ কোম্পানির কাছে আপনার কাস্টমারদের ফোন নম্বর বা ফার্মেসীর সেলস তথ্য বিক্রয় বা বিনিময় করে না।

৪. যোগাযোগ

প্রাইভেসি সংক্রান্ত যেকোনো প্রশ্নে কল করুন: 01833465092 | info@zenlabsolutions.co